রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মেহেরুন নেসা সমাজসেবা ও রন্ধনশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা’ অর্জন করেছেন।
২৪ জুলাই রাজধানীর বনানী ক্লাবে রাজশাহী ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট ইউনিটের উদ্যোগে এই বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮ জন কৃতি প্রাক্তন শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। মেহেরুন নেসার এই গৌরবোজ্জ্বল অর্জনে আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।