বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন [এআই] সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে সোশ্যাল মিডিয়া ফ্যানভু। ব্যতিক্রমী এ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের তৈরি এআই সুন্দরীদের নাম নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় যেসব সুন্দরী অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে সেরা সুন্দরী বাছাইয়ের জন্য এআইয়ের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিযোগিতায় সেরা সুন্দরী হিসেবে বিবেচিত এআইকে দেওয়া হবে, ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার। এ পুরস্কারের নাম দেওয়া হয়েছে ফ্যানভু ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস [ডব্লিউএআইসিএ]।
Ôমিস এআইÕ নির্বাচিত হতে ইতোমধ্যে ১ হাজার ৫০০ প্রতিযোগীর নাম জমা পড়েছে। এর মধ্যে শীর্ষ ১০ এআই সুন্দরীর একটি সংক্ষিপ্ত তালিকা সামনে এসেছে। এ তালিকা থেকে শীর্ষ তিনটি এআইকে সেরা সুন্দরীর তালিকায় রাখা হবে।
এ তালিকায় শীর্ষ ১০ সুন্দরী এআই তালিকায় বাংলাদেশি একজন এআইও স্থান পেয়েছে, যেটির নাম এলিজা খান। এছাড়া আরো রয়েছে কেনজা লাইলি [মরক্কো], আলিয়া লু [জাপান], অলিভিয়া সি [পর্তুগাল], অ্যান কারডি [ফ্রান্স), জারা শতাভারি [ভারত], আয়ানা রেইনবো [রোমানিয়া], লালিনা [ফ্রান্স], সেরেন আই ও আসেনা ইলিক [তুরস্ক]।