নিশো-তমার দূর্গে আসছে সুখবর

21 Apr 2025, 03:17 PM মুভিমেলা শেয়ার:
নিশো-তমার দূর্গে আসছে সুখবর

প্রথম ছবি সড়ঙ্গের সাফল্যের পর দুই বছর পর ঈদুল ফিতরে মুক্তি পায় আফরান নিশো অভিনীত দ্বিতীয় ছবি দাগি। দ্বিতীয় ছবিও বেশ আলোচনায় আসেন নিশো। দুটি ছবিতেই নিশোর সহশিল্পী হিসেবে অভিনয় করেন তমা মির্জা।

শিহাব শাহীন পরিচালিত দাগি ছবিটি ঈদের তিন সপ্তাহ পার হলেও দর্শক আগ্রহের কমতি নেই। ইতোমধ্যে ছবিটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ২৫ এপ্রিল আমেরিকার ১৫ শহরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ২ মে থেকে এই তালিকায় যুক্ত হবে আরও ১৩টি শহর। এ ছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ছবিটি প্রদর্শন হবে সুইডেন, ইংল্যান্ডসহ আরও অনেক দেশে।

এক্ষেত্রে, বলাই যেতে পারে ঢাকাই সিনেমায় বেশ দাপটে রয়েছেন নিশো-তমা জুটি। শুধু তাই নয় তাদের জন্য সুখবর হচ্ছে ২০২৩ খ্রিস্টাব্দের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্ভাব্য তালিকায় রয়েছেন এই জুটি। ‘সুড়ঙ্গ’ই তাদের সম্ভাবনাময় বিজয়ীর তালিকায় নিয়ে এসেছে। সেরা অভিনেতা বিভাগে নিশোর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ‘প্রিয়তমা’ ছবির অভিনেতা শাকিব খান।

অন্যদিকে তমার প্রতিদ্বন্দ্বী ‘সাঁতাও’ ছবির অভিনেত্রী আইনুন পুতুল ও ‘আদিম’ সিনেমার সোহাগী।

সব ঠিক থাকলে এ জুটির ঘরেই উঠবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

২০২৫ খ্রিস্টাব্দের মে মাসেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আরও আগেই এ আয়োজন হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা দেরি হয়েছে। 

প্রায় চারমাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। এরইমধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।