শেষ হলো রাশিয়ার মস্কোতে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসর। সেখানে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা 'মাস্তুল'। জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড [জুরি]’ পেয়েছে সিনেমাটি। সমাপনী অনুষ্ঠানে সিনেমার নির্মাতা নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটি। এর আগে ‘ফার্স্ট প্রাইজ’ অনুষ্ঠানে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জেতে ‘মাস্তুল’ সিনেমা।
'মাস্তুল' ছাড়াও ফার্স্ট প্রাইজ-স্লটে ‘নেটপ্যাক জুরি পুরস্কার’ জিতেছে ভারতীয় খাশিয়া ভাষার সিনেমা ‘এলেসিয়াম’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রদীপ কুর্বা। রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার সিনেমা ‘নন স্ট্যান্ডার্ড থিংকিং’, এটি পরিচালনা করেছেন মারিয়ানো ওয়াটার।
পানিতে ভাসমান জাহাজিদের নিত্যদিনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মাস্তুল’। এ সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।
'মাস্তুল' সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনের দায়িত্বে রয়েছে ‘টঙ্ঘর টকিজ’।
আনন্দভুবন ডেস্ক