বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার কণ্ঠের জাদুতে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার মো. জামাল হোসেনের লেখা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের শিরোনাম ‘দিল দিওয়ানা’।
গানটির সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। জমকালো আয়োজনে গানটির মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। মিউজিক ভিডিওতে সালমাকেও দেখা যাবে। গানটি প্রকাশিত হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।
এদিকে সালমা আগামী পয়লা মে শ্রমিকদিবস উপলক্ষে টঙ্গী এবং ১৬ মে নারায়ণগেঞ্জর অ্যাডভেঞ্চার ল্যান্ডে স্টেজ শোতে গান পরিবেশন করবেন। এছাড়া বেশ কিছু নতুন মৌলিক গানের কাজ করছেন, যা আগামী ঈদে প্রকাশিত হবে।
আনন্দভুবন ডেস্ক