জনপ্রিয় লোকসংগীতশিল্পী শাহনাজ বেলী দীর্ঘ পাঁচ বছর পর একটি নাটকের গানে কণ্ঠ দিলেন। নাটকের নাম 'রঙিলা পুতুল’। এটি একটি নতুন মেগা ধারাবাহিক নাটক। ধারাবাহিক নাটকটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ বেলী। তার সঙ্গে সহকণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু এবং সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। 'রঙিলা পুতুল' নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। রচনা করেছেন মানস পাল। ধারাবাহিক নাটকটি খুব শিগগিরই মুক্তি পাবে। ইতোমধ্যে নাটকের টাইটেল গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে।
আনন্দভুবন ডেস্ক