একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ সাধারণ ক্যাটাগরি ও বিশেষ ক্যাটাগরি মিলিয়ে ৩৫জন নারীকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ প্রদান করা হয়। এছাড়াও ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ ক্যাটাগরিতে কথাসাহিত্যিক, নাট্যকার, গবেষক, প্রবীণ সম্পাদক ও সাংবাদিক আরেফিন বাদলকে পুরস্কার দেওয়া হয়।
'বিশ্ব মা দিবস'-এ দুপুর ১২টায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই সম্মাননা প্রদান করা হয়। প্রতিবছর সফল মায়েদের এই সম্মানজনক পুরস্কার দিয়ে আসছে আজাদ প্রোডাক্টস।
এবার বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- মিসেস সাহানা সিরাজ, মোসা. মুসলিমা খানম রানা, মিসেস স্মৃতি কণা বড়ুয়া, খাদিজা খন্দকার, মিসেস ফাতেমা আলম শাহানা, মিসেস সাহানা আকতার চৌধুরী, মিসেস অলকা ঘোষ, মিসেস শামছুন্নাহার হোসেন, মোছা. ফরিদা বেগম ও সৈয়দা দিলরুবা খানম।

সাধারণ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- মিসেস মারতুজা নুসরাত, মোছা. ফরিদা বেগম, মিসেস রাশিদা বেগম, মিসেস নাসিমা মান্নান চৌধুরী, বিবি মরিয়ম, মিসেস রোকেয়া খানম, মিসেস পিয়ারা বেগম, আফরোজা পারুল, মিসেস রোকসানা আক্তার, মিসেস হাসিনা আক্তার, বেগম সালেহা করিম, মিসেস ফাতিমা নার্গিস, মিসেস আনজুমান আরা বেগম, মিসেস সালমা আলম, মোছা. জোবেদা খানম, মোছা. রাজিয়া বেগম, মোছাম্মৎ মাহমুদা বেগম, মিসেস কিশোয়ার জাহান, মোসা. ফাতেমা বেগম, মিসেস সুরাইয়া চৌধুরী, মিসেস রাবেয়া পারভীন বানু, আদরিনী সরকার, মিসেস হাছিনা আক্তার, মিসেস মনোয়ারা বেগম ও অ্যাডভোকেট হালিমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আরা মুন্নী। স্বাগত বক্তব্যে আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘ভিউকার্ড বিক্রির মাধ্যমে আজাদ প্রোডাক্টসের যাত্রা শুরু হয়েছে। এর জন্য প্রথম সহযোগিতা করেন ‘তারকালোক’ সম্পাদক আরেফিন বাদল। আরেফিন বাদলের সঙ্গে পরিচয় না হলে আজাদ প্রোডাক্টসের সৃষ্টি হতো না'। তিনি আরও বলেন, 'যেসব মায়েরা কঠিন শ্রম ও মন্ত্রমুগ্ধ দীক্ষা দিয়ে সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন, দেশে বিদেশে আলোকিত ও বিকাশিত করেছেন প্রতিবছর তাদের সম্মননা দেওয়া হয়ে থাকে'।

আরেফিন বাদল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত রত্নগর্ভা মায়েদের শ্রদ্ধা ও সালাম জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আবুল কালাম আজাদ, আজাদ প্রোডাক্টস, রত্নগর্ভা মা একই সূত্রে গাঁথা। আজাদের সাথে আমার পরিচয় প্রায় অর্ধশতাব্দী আগে। গত শতাব্দীর ১৯৮২-’৮৩ সাল থেকে অত্যন্ত ঘনিষ্ঠতা। ওকে আমি স্নেহ করি, ভালোবাসি এবং একইসাথে শ্রদ্ধা করি। স্নেহ করি ওর বিনয় এবং সরলতাকে। আর শ্রদ্ধা করি কাজের ক্ষেত্রে একাগ্রতা, নিষ্ঠা এবং দৃঢ় পদক্ষেপে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াকে।’ বক্তব্যের শেষে আজাদ প্রোডাক্টস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।
`আমার মা আমার ভালোবাসা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস 'রত্নগর্ভা মা' পুরস্কার দিয়ে আসছে।
লেখা : শহিদুল ইসলাম এমেল