জামিন পেলেন নুসরাত ফারিয়া

20 May 2025, 01:19 PM মুভিমেলা শেয়ার:
জামিন পেলেন নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন মঞ্জুর করেছেন আদালত, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ২০ মে সকালে এ আদেশ দেন ২০ মেমঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। ১৮ মেথাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই অভিনেত্রীকে।

গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে জানানঅভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়। বাদী এনামুল হকের দায়ের করা এ মামলায় দাবি করা হয়সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। শুধু তাই নয়আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা।