বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা লড়ছেন মিস ইউনিভার্স হওয়ার প্রতিযোগিতায়। ১১ নভেম্বর তার ভেরিফাইড পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ভক্তদের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অমূল্য ১ লাখ ৪০ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৩ নম্বরে। ২ নম্বরে আসার জন্য প্রয়োজন ২০ হাজার ভোট। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল আমাদের সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়, মাগুরার মানুষ, মডেল সহকর্মী, ছেলে ও মেয়ে সবাইকে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের শুভাকাক্সক্ষী, সব গণমাধ্যমের সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, আমার শিক্ষক ও পরামর্শদাতা, বিউটি পেজেন্টপ্রেমী ও অনুসারী, বিশেষ করে আমার আম্মু, বড়ো আপু এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা।’ ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এখন কাজ করতে হবে। বাংলাদেশে মুকুট আনতে হবে। বাংলাদেশ আনস্টপেবল!

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা শুভকামনা জানাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মিথিলার এই অর্জনের জন্য। পাশাপাশি বাংলাদেশের অনেক তারকারাও মিথিলার জন্য ভোট চাইছেন। সে তালিকায় জয়া আহসান ছাড়াও রয়েছেন তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির, শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, হৃদি শেখ প্রমুখ।