রহস্যেঘেরা চরিত্রে নতুন রূপে মোশাররফ করিম

27 Nov 2025, 03:18 PM মুভিমেলা শেয়ার:
রহস্যেঘেরা চরিত্রে নতুন রূপে মোশাররফ করিম

চলতি বছর অর্থাৎ এই বছরেই দুই ঈদ মিলিয়ে প্রেক্ষাগৃহে 'উৎসব', 'ইনসাফ', এবং 'চক্কর'—এই তিনটি ছবি নিয়ে হাজির হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম। তিনটি ছবিতেই তার অভিনয় বরাবরের মতোই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন এক সিনেমার। খুব দ্রুতই শুরু হতে চলেছে কচি খন্দকার পরিচালিত ফুটবল নিয়ে তৈরি গল্পের একটি চলচ্চিত্রের শুটিং। তবে, এর আগেই দর্শকরা তাকে দেখতে পাবেন সম্পূর্ণ এক নতুন রূপে!

মোশাররফ করিম এবার হাজির হচ্ছেন চরকির জনপ্রিয় ফিল্ম সিরিজ 'মিনিস্ট্রি অব লাভ'-এর ষষ্ঠ ছবি 'ডিমলাইট'-এ। এই ছবিতে তিনি একটি রহস্যেঘেরা চরিত্রে অভিনয় করেছেন, যে কিনা অন্যদের হাসিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করে। অভিনেতা এর আগে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও, এবারের চরিত্রটি তার কাছেও সম্পূর্ণ নতুন।ছবিটি পরিচালনা করছেন শরাফ আহমেদ জীবন।সহ-অভিনেতা- তানজিকা আমিন, পারসা ইভানা ও শরাফ আহমেদ জীবন। 'ডিমলাইট' ছবিটি নিয়ে মোশাররফ করিম চরকিতে ফিরছেন এক ভিন্ন আঙ্গিকে।