নাজনীন হাসান খানের ‘বিদায় বেলা’

02 Apr 2026, 02:25 PM মুভিমেলা শেয়ার:
নাজনীন হাসান খানের ‘বিদায় বেলা’

১ এপ্রিল, সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অনষ্ঠিত হলো “বিদায় বেলা” নামের একটি শর্ট ফিল্মের মহরত। রাজীব মণি দাসের রচনা ছবিটি নির্মান করবেন নাজনীন হাসান খান। মহরত অনুষ্ঠানে পরিচালক নাজনীন হাসান খান ‘বিদায় বেলা’ শিরোনামের শর্ট ফিল্ম নির্মাণের ঘোষণা দেন।  অভিনেতা শিবা শানু,  আব্দুল্লাহ রানা, কাজী রাজু, রেশমা আহমেদ, আল-মামুন রূপান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। নির্মাতা নাজনীন হাসান খান দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে ৫০টিরও অধিক ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও খণ্ড নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত বেশকিছু নাটক ও টেলিফিল্ম দর্শকপ্রিয়তা পায়। 

নাজনীন হাসান খান বলেন, ‘আসলে কখনো ভাবিনি আমার পরিচালনায় ৫০টি নাটক নির্মাণ করতে পারবো। এইটা আমার জন্য সৌভাগ্যের। দর্শকদের ভালোবাসায়ই আমাকে অনুপ্রাণিত করেছে বিধায় এতগুলো নাটক নির্মাণ করতে পেরেছি এবং সামনে এই নির্মাণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর বিদায় বেলা গল্পটি আমাকে দারুণভাবে আকর্ষিত করেছে, আশা করি পূর্বের ন্যায় দর্শক ব্যতিক্রম কিছু উপহার পাবে।’

নাটক নির্মাণে বিশেষ অবদানের জন্য তিনি দেশীয় একাধিক সম্মানজনক পুরস্কার প্রাপ্তির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বিচারকের দায়িত্বও পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বাবিসাস অ্যাওয়ার্ড, ট্র্যাব অ্যাওয়ার্ড, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড, বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড, এজেএফবি স্টার অ্যাওয়ার্ড।

মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস, বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর প্রধান বিচারক-সহ বেশকিছু প্রোগ্রামের বিচারক হিসেবে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

নাজনীন হাসান খান কেবল একজন পরিচালক ও প্রযোজকই নন, তিনি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও যুক্ত। একজন নারী নির্মাতা হিসেবে ৫০টি নাটক নির্মাণের প্রাক্কালে তিনি দেখিয়েছেন যে, এই অঙ্গনে নারী-পুরুষ কোনো ভেদাভেদ নেই। ইচ্ছাশক্তিই আসল। 

তার পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হলো- ভেজাল কাদের, গণক। একক নাটক ও টেলিফিল্ম: মায়ের ইচ্ছা, দারোগা বউ জামাই আসামী, বিশিষ্ট চিন্তাবিদ, নীল শুভ্র, আধুনিক চোর, সর্বপ্যাথি ডাক্তার, লাভ বার্ড, জামাই আবদার, সম্পত্তি ভাগ, পাওয়ার, হ্যালুসিনেশন, টনিকম্যান, ভুঁড়ির অহংকার, জামাই বাড়িতে ঈদ, আধুনিক চোর, জামাই দাওয়াত, দুই বউয়ের জ্বালা, আলো আঁধারে, কিস্তি নিলে জামিন নাই, মাথা গরম পরিবার, জামাইর আবদার, পিরিতের প্রফেসর, মিস্টার পারফিউম, দাজ্জাল বউ, নেপালে হানিমুন, প্রেমলীলা, নিয়তি, প্রভৃতি।