FEAB-এর ১৩তম AGM অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

29 Apr 2026, 12:29 PM খবর শেয়ার:
FEAB-এর ১৩তম AGM অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ঢাকায় অনুষ্ঠিত হলো ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ [FEAB]-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা [AGM] ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান। সম্প্রতি আয়োজিত এ সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতির বার্ষিক প্রতিবেদন এবং অর্থ পরিচালকের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সদস্যদের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজহারুল হক আজাদ। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন খালিদ মাহমুদ খান এবং সহ-সভাপতি হয়েছেন কনক আদিত্য। অর্থ পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন সানাউল হক বাবুল। সংগঠন পরিচালক হয়েছেন ফারহানা নাজিরা। তথ্য ও প্রচার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা হামিদ। প্রকাশনা পরিচালক হয়েছেন নাসরিন সারওয়ার মেঘলা। সাংস্কৃতিক ও অনুষ্ঠান আয়োজন পরিচালক হয়েছেন কাজী শাহতাজ পারভীন।

পরিচালকবৃন্দ নির্বাচিত হয়েছেন আশরাফুর রহমান, শাহিদ হোসেন শামীম, নাঈমা ইসলাম, মুন্নুজান নার্গিস, মোঃ মোহসিন আলম, এম মাঈনউদ্দিন, মুরসালিন আহমেদ, আবেদা খাতুন মিতুল, নুজহাত নুয়েরী কৃষ্টি, মাসুমা আক্তার বিপাশা ও নাসরীন শিকদার হেনা।

নবনির্বাচিত সভাপতি আজহারুল হক আজাদ বলেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং দেশের ফ্যাশন শিল্পকে সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় নববর্ষ বরণ ও বৈশাখী আড্ডা। এতে FEAB সদস্যদের পাশাপাশি দেশীয় ফ্যাশন শিল্পের গুণগ্ৰাহী- স্বজন-শুভানুধ্যায়ী,  বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে জলের গানের পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক শক্তিশালী করা এবং দেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নিতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।