কোরিয়ান বিউটির নতুন দিগন্ত: টিপ টপ মার্ট হলো এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর

23 Jul 2026, 11:36 AM খবর শেয়ার:
কোরিয়ান বিউটির নতুন দিগন্ত: টিপ টপ মার্ট হলো এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর

বাংলাদেশের স্কিনকেয়ারপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো দেশের জনপ্রিয় রিটেইল ব্র্যান্ড টিপ টপ মার্ট। গত ১৬ জুলাই ২০২৬ রাজধানীতে অনুষ্ঠিত ‘বি-বিউটি টেক এক্সপো-২০২৬’-এ দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় কসমেটিকস প্রতিষ্ঠান জে অ্যান্ড জি কসমেটিকস কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জে অ্যান্ড জি কসমেটিকস কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. জন কিম উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে এখন থেকে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত দুটি স্কিনকেয়ার ব্র্যান্ডের অথেনটিক বা আসল পণ্য বাংলাদেশে একচেটিয়াভাবে সরবরাহ করবে টিপ টপ মার্ট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বমানের কোরিয়ান স্কিনকেয়ার পণ্য সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের গ্রাহকেরা আন্তর্জাতিক মানের অথেনটিক পণ্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

গোল্ড এনার্জি স্নেইল সিনার্জি [জিইএসএস] ব্র্যান্ডের আওতায় রয়েছে ১৩টি প্রিমিয়াম লাক্সারি স্কিনকেয়ার পণ্য। এসব পণ্য ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার উপাদান এবং ফারমেন্টেড স্নেইল এক্সট্র্যাক্টের সমন্বয়ে তৈরি। ত্বকের তারুণ্য ধরে রাখা, উজ্জ্বলতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর দীপ্তি ফিরিয়ে আনতে এ পণ্যগুলো বিশেষভাবে কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে জিএসএলইওয়াই ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের আধুনিক জীবনধারার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ব্র্যান্ডের ৯টি উদ্ভাবনী স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্যের মধ্যে রয়েছে বাবল বম্ব প্যাক এবং হোয়াইটেনিং বম্ব ক্রিম, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে সমাদৃত এসব কোরিয়ান স্কিনকেয়ার পণ্য খুব শিগগিরই বাংলাদেশের গ্রাহকদের জন্য বাজারজাত করবে টিপ টপ মার্ট।

গ্রাহকেরা টিপ টপ মার্টের ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করার পাশাপাশি ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেটের শাখা থেকেও এসব অথেনটিক কোরিয়ান স্কিনকেয়ার পণ্য সংগ্রহ করতে পারবেন।