বৈশাখে আসছে সেনিজের নতুন গান

12 Apr 2026, 04:26 PM সারেগারে শেয়ার:
বৈশাখে আসছে সেনিজের নতুন গান

বাংলা নববর্ষ উপলক্ষে তরুণ ও মেধাবী কন্ঠশিল্পী তানিশা ইসলাম সেনিজ ও ফাহাদ আজিজের কন্ঠে আসছে নতুন গান। । গানটির শিরোনাম ‘কান পেতে শোন’। শিমুল এসবি‘র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ১৫ এপ্রিল গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে।  গানটির ভিডিও নির্মাণ করেছেন সায়ান আরজু নন্দী। গানটি সম্পাদনা করেছে প্রীতম চক্রবর্তী। গানটি প্রকাশ করা হবে প্রযোজনা প্রতিষ্ঠান নাভেদ পারভেজ ইউটিউব চ্যানেলে। গানটিতে মডেল হয়েছেন কলকাতার মডেল রাজদ্বীপ ও অনুজা রায়। ভিডিওটির শুটিং হয়েছে কলকাতায়।

শিল্পী সেনিজ বলেন, ‘গানটির কথা ও সুর মন ছুঁয়ে গেছে। গাইতে খুবই ভালো লেগেছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে গানটি গাওয়া হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। পাশাপাশি ভিডিওটাও করা হয়েছে কথার সঙ্গে মিল রেখে।’ 

‘কান পেতে শোন’ গানটি নাভেদ পারভেজ ইউটিউবসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে ১৫ এপ্রিলে।